পটুয়াখালীর দুমকিতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা মো. মনিরুল ইসলাম ফকিরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে আটটায় উপজেলা শহরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দুমকি থানার ওসি মো. জাকির হোসেন। তিনি জানান, মনিরুলকে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়েছে।
মনিরুল ইসলাম ফকির উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।
২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীদের ওপর হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে।
ওই ঘটনার জেরে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ৭ নভেম্বর মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
