রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানান হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ব্যাপারী (৬২), ওয়ারী থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (৪২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান (৫৪), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশ (৪৯), সাবেক রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোক্তার হোসেন সোহান (৩৩), ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আলম হাওলাদার (৫০), চট্টগ্রাম জেলা সীতাকু- থানার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মিঠু (৪৮), খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন সান্যাল মাধব, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন (৩৮)। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
