চার সংস্কার কমিশনের ১৬ সুপারিশ বাস্তবায়ন

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৬:৪০ এএম

চার সংস্কার কমিশনের ১৬টি সুপারিশ বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার। যার মধ্যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, নাগরিকদের পাসপোর্ট পাওয়া মৌলিক অধিকার এবং গণশুনানির ব্যবস্থা।

অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তির আগের দিন গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কমিশনগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন

বাস্তবায়িত অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে তদন্ত-পূর্ব আবশ্যিক অনুসন্ধান-ব্যবস্থা বিলোপ, দুদক আইনের ধারা ৩২(ক) বিলোপ, উচ্চমাত্রার দুর্নীতি তদন্তে বিভিন্ন এজেন্সির সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন, সিএজি ও আইএমইডির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশন, ইনফরমেশন ডেস্ক স্থাপন, আদালতে নারী ও শিশুদের জন্য স্বতন্ত্র স্থান, অনলাইনে সরকারি সাক্ষীর সাক্ষ্যগ্রহণ। আইনজীবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অপর পক্ষে অন্য আইনজীবী নিয়োগে প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে সার্কুলার জারি, আইনগত সহায়তা কার্যক্রমের সঙ্গে মধ্যস্থতা কার্যক্রমকে সংযুক্তকরণ, দেওয়ানি মামলা নিষ্পত্তি ত্বরান্বিত এবং ফৌজদারি মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত