খুলনায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:৩৭ এএম

নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি শেখ সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর সোনাডাঙ্গা আলীর ক্লাবসংলগ্ন হোটেল তাজমহল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব সোনাডাঙ্গা গির্জা রোডের শেখ আব্দুল জব্বারের ছেলে।

সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, গত বছরের ৫ আগস্টের পর নিষিদ্ধ ঘোষিত খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি শেখ সাকিব আত্মগোপনে ছিল। সে আত্মগোপনে থেকে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত দেড়টার দিকে সোনাডাঙ্গা আলীর ক্লাবসংলগ্ন হোটেল তাজমহলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুর ৩টার দিকে তাকে আদালতে হাজির করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত