তিন বছর পর আবার আইটেম গানে ঝড় তুলবেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যম সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, রাম চরণের পরবর্তী সিনেমা ‘পেদ্দি’তে আইটেম গানের জন্য এরইমধ্যে নিজেকে প্রস্তুত করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। যদিও আইটেম গানের বিষয়টি নিয়ে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এমনকি সামান্থার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।
তবে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, নির্মাতারা সামান্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, ২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘পেদ্দি’ সিনেমা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৭ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে প্রথমবার কোমর দুলিয়েছেন সামান্থা। ২০২১ সালের ১০ ডিসেম্বর গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা’ শিরোনামেরগানটি মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে। সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। দর্শকপ্রিয়তা এতটাই বেড়েছিল যে, ৮-৮০ বছর বয়সি মানুষও এই গানে নেচেছেন।
এরপর ‘পুষ্পা টু’ সিনেমা নির্মিত হয়েছে। এতেও একটি আইটেম গান রাখা হয়। এ গানেও তাকে পারফর্ম করার প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেন।কেবল ‘পুষ্পা টু’ নয়, তাছাড়াও বেশ কটি সিনেমার আইটেম গানে নাচতে প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করেননি এই অভিনেত্রী।
চাল আমদানির অনুমতি চেয়ে হিলি বন্দরে আমদানিকারকদের আবেদন
জুলাই গণহত্যাকারীরা কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর
‘একসঙ্গে থাকলেও এখনই বিয়ে নয়’