খুলনায় বাস থেকে ২ কেজি আইস উদ্ধার

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১২:০৭ এএম

খুলনায় ২ কেজি মাদকআইস উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ডুমুরিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এই আইস উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানার পুলিশ স্থানীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতরে মালামাল রাখার তাকে একটি বিস্কুটের কার্টনের মধ্যে দুই কেজি আইস পাওয়া যায়। এরমধ্যে রয়েছে দুটি বড় প্যাকেট ও পাঁচটি ছোট প্যাকেট।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, উদ্ধার করা আইসের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মাদক ভারত থেকে চোরাই পথে আমদানি করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত