আফগান সীমান্তে ৫০ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১২:১০ এএম

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গত চার দিনে ৫০ ইসলামপন্থি জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, সকালেও বেলুচিস্তানের ঝোব জেলায় অনুপ্রবেশের চেষ্টা করা আরও তিন জঙ্গিকে হত্যা করেছে তারা। দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা জঙ্গিদের উৎপাতে অশান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাম্বাজা এলাকায় অভিযান চালিয়েছে। কারণ সেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। বেলুচিস্তান প্রদেশে ইসলামপন্থি জঙ্গি এবং সেখানকার খনিজ সম্পদে বেশি অংশীদারত্বের দাবিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী উভয়ই সক্রিয়। রয়টার্স স্বাধীনভাবে এ নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত