কটাক্ষের মুখে জয়া-বাঁধন

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০১:২৬ পিএম

দ্বিচারিতার অভিযোগ উঠেছে দুই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান ও আজমেরী হক বাঁধনের বিরুদ্ধে। এমনকি নেটিজেনদের তোপের মুখেও পড়তে হচ্ছে আলোচিত এই তারকাদ্বয়কে। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কটাক্ষের মুখে পড়েন জয়া ও বাঁধন। গত বছর শেখ হাসিনা সরকারের পতনে নেপথ্যে আন্দোলনে যোগ দিয়েছিলেন বাঁধন। 

আবার গত বছরেও মুজিবের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে তিনি লিখেছিলেন, 'বিনম্র শ্রদ্ধা।' সেই একই পোস্ট এবারও দিয়েছেন এই লাক্সকন্যা। এরপরেই নেটিজেনদের মাঝে সমালোচিত হন অভিনেত্রী। এক নেটিজেন লিখেছেন, তিনি দ্বিচারিতা করেছেন। আরেক নেটিজেন লিখেছেন, এতই যদি শ্রদ্ধা থাকত, তবে এই দেশটাকে এভাবে ধংসের মুখে ফেলতেন না। এখন নিজেরাই খাবার ভাত পান না, তাই নাটক করছেন। সেই সময়ে গণ-অভ্যুত্থান আন্দোলন করে এখন কীভাবে মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছেন?  

অন্যদিকে জয়া আহসানও মুজিবকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। অভিনেত্রীর সেই পোস্টের ক্যাপশনে নেটিজেনদের কটাক্ষ। এক কট্টরপন্থি নেটিজেন লিখেছেন, এক ভারতীয় এজেন্ট যে আরেক ভারতীয় এজেন্টকে সমর্থন জানাবে, এতে অবাক হওয়ার কিছু নেই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত