হাতির চিকিৎসা দিতে গিয়ে আহত ১৫

হেলিকপ্টারে ৩ জনকে ঢাকায়

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৫৫ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে আহত হয়েছেন চিকিৎসকসহ বন বিভাগের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। তাদের মধ্যে দুজন চিকিৎসকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিজিবির হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়েছে।বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম শনিবার সকালে সীমান্তে আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ তিনজনকে বিজিবির হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। বনবিভাগ সূত্র জানিয়েছে, তাদের  ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্য ১২ জন কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

ঢাকায় পাঠানো তিনজন হলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ, ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকারনাইন ও গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ থেকে খবর আসে নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হাতিটি বর্তমানে রামু উপজেলার দারিয়ারদীঘি সংরক্ষিত বনে অবস্থান করছে। সে খবরের প্রেক্ষিতে শুক্রবার একদল চিকিৎসকসহ বন বিভাগের ১৫ সদস্যের একটি দল নিয়ে রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ দারিয়ার দীঘি সংরক্ষিত গভীর বনে যান। এ সময় কিছু বোঝার আগে হঠাৎ পেছন থেকে সবার ওপর আক্রমণ করে হাতিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত