ইউরোমানির বেস্ট ব্যাংক স্বীকৃতি পেল এমটিবি

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১২:৩৭ এএম

টানা চতুর্থবারের মতো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিকে (এমটিবি) বাংলাদেশের ‘বেস্ট ব্যাংক ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোমানি। এটি এমটিবির একটি সমতা-ভিত্তিক, উদার, ভবিষ্যৎমুখী কর্মসংস্কৃতি, উদ্দীপ্ত মানবসম্পদ উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। একটি মানবিক এবং টেকসই অর্থনৈতিক কাঠামো নির্মাণে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ-নিরপেক্ষ নীতিমালা এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রগুলোতে এমটিবির বহুমুখী উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে।

২০২৪ সালে এমটিবি ‘শ্রেয়া’ প্ল্যাটফর্ম চালু করে, যার মাধ্যমে ব্যাংকের ৮ শতাধিক নারী কর্মকর্তাকে পেশাগত দক্ষতা উন্নয়ন, লিঙ্গ সমতা এবং কর্মস্থলের বিভিন্ন সমস্যা মোকাবিলায় সহযোগিতা করা হয়। এ উদ্যোগের ফলে ‘মিসক্যারেজ ছুটি’, হয়রানি প্রতিরোধ কমিটি এবং ‘ফিমেল এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স কমিটি’র মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া আরও সহজ, উন্মুক্ত এবং শক্তিশালী হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত