পঞ্চগড়ে ছাত্রদল কর্মী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১২:৪০ এএম

পঞ্চগড়ের চাঞ্চল্যকর ছাত্রদল কর্মী ও এইচএসসি পরীক্ষার্থী জাবেদ উমর জয় হত্যাকা-ের প্রধান আসামি আলামিন (২১) ও তার বড় ভাই আকাশকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে চট্টগ্রামে বোনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার রাতে তাদের পঞ্চগড় আদালতে তোলা হলে প্রধান আসামি আলামিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এ সময় আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

গত ৬ আগস্ট রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটে পূর্ব শত্রুতার জেরে আলামিন ও তার সহযোগীরা ছাত্রদল কর্মী জাবেদ উমর জয়কে আটক করে মারপিট করে। একপর্যায়ে আলামিনের ছুরিকাঘাতে জয়ের ভুঁড়ি বের হয়ে যায়। গুরুতর আহত জয়কে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্পের জহিরুল হকের ছেলে। এ ঘটনায় ৮ আগস্ট জয়ের বড় ভাই আশরাফ আলী আলামিনকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত