বিতর্কিত সাবেক এসপি নাজমুল বরখাস্ত

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৭:৪৫ এএম

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাবেক উপপুলিশ কমিশনার ও বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. নাজমুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

জানা গেছে, গত কয়েক মাস ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর পুলিশ কর্মকর্তা নাজমুলের নানা অপকর্ম ও দুর্নীতির খবর প্রকাশ করে। অভিযোগ রয়েছে, নাজমুল ইসলাম অন্যের জনপ্রিয় ইউটিউব চ্যানেল দখল নিতে ভুক্তভোগীদের বিভিন্ন মামলায় ফাঁসাতেন। এরপর ইউটিউব চ্যানেল নিজের দখলে নিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ডলার আয় করতেন।

বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, গত চার মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে মো. নাজমুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত