ভিয়েতনামের দিকে ধাবমান টাইফুন কাজিকি

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১২:১৫ এএম

ভিয়েতনামে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাজিকি। এর প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে দেশটির উপকূল থেকে ৫ লাখ ৮৬ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসি লিখেছে, ঘণ্টায় ১৬৬ কিলোমিটার বেগে ঝড়োহাওয়া বইছে। স্থলভাগে আঘাত হানার আগে এটি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় প্রদেশের থান হোয়া, কোয়াং ট্রাই, হিউ এবং দা নাংয়ের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত কাজিকি চীনের হাইনান অতিক্রম করছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, এর প্রভাবে ৩২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিবিসি ওয়েদার জানিয়েছে, কাজিকি ভিয়েতনামের অভ্যন্তরে প্রবেশের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়বে। তবে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে বাতাস হতে পারে। এ ছাড়া ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ২-৪ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত