স্বাস্থ্য উপদেষ্টা থেকে একজন সমন্বয়ককে ২০০ কোটি টাকার চেক প্রদানের অভিযোগ উঠেছে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে দুর্নীতিদমন কমিশন (দুদক) গতকাল বৃহস্পতিবার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) অভিযান পরিচালনা করেছে।
অভিযোগে বলা হয়, অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার আশায় একজন সমন্বয়ককে নগদ ১০ লাখ টাকা এবং ২০০ কোটি টাকার চারটি চেক প্রদান করেছেন। চলতি বছরের জানুয়ারিতে এ ঘটনা ঘটে।
এ লেনদেনে মধ্যস্থতাকারী হিসেবে আরিফুল ইসলাম নামে একব্যক্তি জড়িত, যিনি নিজেকে সমন্বয়ক আরেফিনের ভাই হিসেবে পরিচয় দিয়েছেন। আরিফুল ইসলাম সরাসরি ডা. মোস্তফার চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন।
