শেরপুরে আগুনে পুড়ল গোয়ালের গরু-ছাগল

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১২:২৮ এএম

বগুড়ার শেরপুরে গভীর রাতে গোয়ালঘরে আগুন লেগে ৪টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের নলডাঙ্গী গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নলডাঙ্গী গ্রামের মৃত আসর উদ্দিনের ছেলে কৃষক আফসার হাজী প্রতিদিনের মতো সন্ধ্যায় গরু গোয়ালে রেখে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে গোয়ালঘরের ভেতর থেকে হঠাৎ গরুর ছোটাছুটির শব্দ শুনে তার ছোট ভাইয়ের স্ত্রী চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতায় কোনো পশু বের করতে না পারায় গোয়ালঘরের ভেতরে থাকা ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, গোয়ালঘরের ভেতরে খড়কুটোসহ শুকনো বাঁশ/কাঠ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ছাড়াও, গোয়ালঘরের পাশেই ছিল বড় খড়ের গাদা। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত