কুমিল্লায় ১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম

কুমিল্লা নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহরম আলী (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ৮টার দিকে নগরীর কাটাবিল এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে।

নিহত মহরম আলী নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মৃত চারু মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে কাটাবিল এলাকায় শ^শুরবাড়ির পাশের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

হত্যাকান্ডের ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় গতকাল রাতে মহরমের বড় বোন রুনা আক্তার বাদী হয়ে মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮-৯ জনকে আসঝামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম গতকাল রবিবার জানান, মহরম আলীর বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ অন্তত ১৮টি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় মোটরসাইকেলে করে মহরম আলী পাথুরিয়া পাড়ার দিকে যাচ্ছিলেন। কাটাবিল এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা ১৫-২০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কোপের আঘাতে মহরম ছিটকে পড়েন এবং দৌড়ে একটি দোকানে আশ্রয় নেন। কিন্তু দুর্বৃত্তরা সেখানে গিয়েও তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের খালা হাসিনা বেগম বলেন, তাকে কে বা কারা হত্যা করেছে, আমরা জানি না। দুর্বৃত্তরা সঙ্গে থাকা অপু নামের যুবককে কিছু না করে শুধু মহরমকেই মারল। শত শত মানুষ ঘটনাটি দেখেছে, কিন্তু কেউ কিছু বলছে না।

নিহতের স্ত্রী শারমিন আক্তার কান্না জড়ানো কণ্ঠে বলেন, ১৫ দিন আগে একটা মারামারির ঘটনা নিয়েই দ্বন্দ্ব চলছিল। আমার স্বামীকে কেন হত্যা করল, আমি জানি না। আমি এখন অন্তঃসত্ত্বা, দুই সন্তান আছে। কোথায় যাব, কীভাবে বাঁচব? আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

ওসি মহিনুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকা- হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত