তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম

সুন্দরবনের বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় টানা তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর বিশ^ ঐতিহ্য সুন্দরবন সবার জন্য উন্মুক্ত হচ্ছে। তিন মাস বন্ধ থাকায় বনের বন্যপ্রাণীকুল অবাধে বিচরণ করেছে এবং তারা নিরাপদে প্রজনন করতে পেরেছে বলে ধারণা করছে বন বিভাগ। সেই সঙ্গে বনের নদী-খালে আগামীতে মাছের উৎপাদনও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট এই তিন মাস সুন্দরবনে সব শ্রেণিপেশার মানুষের জন্য প্রবেশ নিষিদ্ধ করে বন বিভাগ। ২০২২ সাল থেকে এক মাস বাড়িয়ে মোট তিন মাস সুন্দরবনে সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, গত জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনের নদীতে মাছ ধরা ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। জুন থেকে জুলাই এই সময়টা মাছের প্রজনন মৌসুম। এই সময় মাছের পেটে ডিম থাকে। এই সময়ে যদি মাছ আহরণ না করা হয়, তাহলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এই কারণে বনে সবার প্রবেশ নিষিদ্ধ রাখে সরকার। এই তিন মাস পর্যটকদেরও প্রবেশ নিষিদ্ধ রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত