ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা গাড়ি ভাঙচুর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ এএম

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময় হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার নোয়াখালী জিলা স্কুলের সামনে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খানের নেতৃত্বে জেলা শহরের সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সড়কের পাশে অবৈধভাবে থাকা বিভিন্ন গাড়ি ডাম্পিং করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গাড়ির মালিক ও চালকরা মাইজদী প্রধান সড়ক অবরোধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে।

খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম পাঠানো হয়েছিল। তারা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত