চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। একইসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের ওপর গুপ্ত সংগঠনের হামলার অভিযোগ এনে এরও প্রতিবাদ জানায় সংগঠনটি।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে মিছিল বের করে সংগঠনটি। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনে এসে সমাবেশে মিলিত হন। সেখানে তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, রিয়াজসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “চবি ও বাকৃবির হামলার ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি।
