বাবা হারালেন হাসান আহমেদ চৌধুরী কিরণ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা মিটফোর্ডের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মকবুল আহমেদ চৌধুরী গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আজ মঙ্গলবার সকাল ৮টায় মরহুমের জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের রসূলপুর গ্রামে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন ঢাকার মোহাম্মদপুরের শেরশাহশুরি রোডের বাইতুল ফালাহ মসজিদে বাদ এশা জানাজা শেষে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠ কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, পুত্রবধূ ও নাতিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত