নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছেন দ্বীপের বাসিন্দারা। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে সম্মিলিত সামাজিক সংগঠনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচির ফলে বন্ধ হয়ে যায় সিভিল সার্জন কার্যালয়ের কার্যক্রম। এ সময় অংশগ্রহণকারীরা হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট, শয্যা ও সরঞ্জামের অভাবে রোগীদের চরম ভোগান্তি দূর করার দাবিতে বিভিন্ন সেøাগান দেন। কর্মসূচিতে হাতিয়া স্টুডেন্ট ফোরাম, ছাত্রকল্যাণ পরিষদ, হাতিয়া সমিতি-নোয়াখালী, হাতিয়া ফোরাম-বৃহত্তর নোয়াখালীসহ বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করে।
×
