বিচার বিভাগে ২৩২ বিচারিক পদ সৃজন করা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আদেশে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫ এর বিধি ৫ অনুসারে এসব বিচারিক পদ সৃজন করা হয়। এ-সংক্রান্তে গঠিত কমিটির সভা গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্টের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
