সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি ঘরে জমা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী, শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তারা রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। গতকাল কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের ৩ নম্বর গলির একটি তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

আগুনের ঘটনায় দগ্ধরা হলেন গৃহকর্তা মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), তাদের তিন কন্যা তিন্নি (১২), মুন্নি (১৪) ও মৌরি (৬)।

ঘরের ভেতর থাকা সিলিন্ডার লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের কারণ বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাঁচপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ঘরটির ভেতরেই রান্নার চুলা। একটি গ্যাস সিলিন্ডার সেখানে পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত