নুরের ওপর হামলার বিচার দাবি জামায়াতের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ এএম

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিবার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে যান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পরে সাংবাদিকদের মাধ্যমে এ দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি তিনি তা দ্রুত বাস্তবায়ন করবেন।’

তিনি বলেন, ‘২৯ আগস্টের হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া প্রকৃত তথ্য উদঘাটনে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতি দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট প্রদানের ব্যবস্থা করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত