নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৬৩

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামা গ্রামে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এই গ্রামের বাসিন্দারা সম্প্রতি কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর ফিরে এসেছিলেন। ক্যামেরুন সীমান্তের কাছে অবস্থিত দারুল জামার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে এই হামলা হয়। বোকো হারামের জঙ্গিরা মোটরসাইকেলে এসে নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।

নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এই হামলায় ৬ সেনাসদস্যসহ ৫৫ জন নিহত হয়েছেন। রয়টার্সকে জানিয়েছেন, শনিবার পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অনেক বাসিন্দা নিখোঁজ রয়েছেন। বোর্নোর গভর্নর বাবাগানা জুলুম জানান, এই গ্রামের বাসিন্দারা সম্প্রতি কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর ফিরে এসেছিলেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনা উভয়ই আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত