বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির বিষয়টি গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে পদোন্নতি কার্যকর হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছে বিসিএস ৩৪,৩৫ ও ৩৬তম ব্যাচের কর্মকর্তারা, পাশাপাশি বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরাও অন্তর্ভুক্ত। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।
