দেশের প্রথম নিরক্ষরমুক্ত ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে নিরক্ষরমুক্ত গ্রাম তৈরির মূল কারিগর মরহুম মোকছেদ আলীর বাড়ির উঠানে স্থানীয় সংগঠন শিক্ষার আলো যুব উন্নয়ন কেন্দ্র আলোচনা সভার আয়োজন করে। সালান্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মেনহাজ ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা গোলাম মাওলা চৌধুরী।
সভায় বক্তারা জানান, সর্বপ্রথম কচুবাড়ি কৃষ্টপুর গ্রামটিকে নিরক্ষরমুক্ত দাবি করেন মোকছেদ আলী। এর প্রেক্ষিতে ১৯৭৩ সালে সরকার তদন্তসাপেক্ষে গ্রামটিকে দেশের প্রথম নিরক্ষরমুক্ত ঘোষণা করেন। তৎকালীন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী গ্রামটি পরিদর্শনে গিয়ে মোকছেদ আলীকে পুরস্কৃত করেন।
