টেকনাফে ৫ মানবপাচারকারী গ্রেপ্তার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ এএম

কক্সবাজার টেকনাফের সাবরাং সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

তারা হলেন টেকনাফ সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লম্বরি এলাকার সৈয়দ আলম, মো. আব্দুল্লাহ, মো. রিদুয়ান হোসেন, নুরুল আফসার ও আব্দুল হাকিম।

গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, বেশ কিছুদিন যাবৎ কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মিয়ানমার থেকে বাংলাদেশে মানব ও মাদক পাচার এবং বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের মতো জঘন্য অপরাধে জড়িত। যার পরিপ্রেক্ষিতে গেল ১০ সেপ্টেম্বর গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সাবরাং সীমান্ত এলাকা থেকে একটি সংগঠিত পাচারকারী দলের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এ মামলায় আরও চারজনকে পলাতক আসামি করা হয়। তারা হলেন সাইফুল, মোস্তাফা ওরফে গুরাইয়া, নুর আলম ও সামসু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত