শ্রমিক দলের অফিস ভাঙচুর

সাংবাদিক ও ঠিকাদারদের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ এএম

লালমনিরহাটে দুই বছর আগের একটি ঘটনার অভিযোগে স্থানীয় সাংবাদিক ও তিন ঠিকাদারসহ প্রায় দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে বাংলা নিউজ ও আজকের পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি খোরশেদ আলম সাগরকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জেলার সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

পুলিশ জানায়, গতকাল শনিবার সদর থানায় রেলশ্রমিক দলের সহসম্পাদক ফরিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়, ২০২৩ সালের ২৯ অক্টোবর লালমনিরহাট রেলস্টেশন এলাকায় শ্রমিক দল কার্যালয়ে আসামিরা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও বরেন্দ্র কনস্ট্রাকশন। কিন্তু স্থানীয় বিএনপি নেতারা রাস্তা দখল করে মাটি কেটে কাজ শুরু করে বলে অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত