সারের দাবিতে সড়ক অবরোধ কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেছেন তারা। গতকাল রবিবার দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন তারা। এ ছাড়া সোনাহাট সেতুসংলগ্ন শহীদ মোড় এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। অবরোধ চলাকালে ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। ফলে রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা। সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে বড় ক্ষতির মুখে পড়বেন বলে জানান তারা।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ‘আমরা রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত