পরিবেশ দূষণের অভিযোগ

৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ এএম

তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ না করে কারখানার কার্যক্রম পরিচালনা ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা স্থাপন করার অভিযোগে নারায়ণগঞ্জের ছয়টি শিল্প-কারখানার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট ও পিঠালিপুল এলাকায় অবস্থিত এসব কারখানায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক রাসেল মাহমুদ, মোবারক হোসেন, পরিদর্শক টিটু বড়ুয়াসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য এবং ডিপিডিসি ও তিতাসের টিম উপস্থিত ছিল।

অভিযানকালে ফতুল্লার পিঠালিপুলের শাহ কদম বোর্ড মিলস, বিসমিল্লাহ ওয়াশ, কাঠেরপুল শিবু মার্কেট এলাকার জামিল ডাইং, হাজি মো. আলী ডাইং প্রিন্টিং অ্যান্ড প্রসেসিং মিলস আর আর ওয়াশিং ও বেলী ফুড নামের কারখানার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জালালউদ্দিন জানান, কারখানাগুলো তাদের তরল বর্জ্য পরিশোধন ছাড়াই ড্রেন-খালের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে ফেলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত