চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করা ও বিক্রির অপরাধে এক দোকান মালিককে ৩ মাসের কারাদ- এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। এ সময় দোকানে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৩ টন চাল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলামের দোকানে সরকারি চাল মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনায় সোহেল ব্যাপারীর সম্পৃক্ততা বেরিয়ে আসে।
