চলেই গেলেন বনশ্রী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

ক্ষয়ে ক্ষয়ে শেষপর্যন্ত চলেই গেলেন চলচ্চিত্রের এক সময়ের হিট নাযিকা বনশ্রী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল মাদারীপুর জেলার শিবচড় উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী। দেশ রূপান্তরকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, চিত্রনায়িকা বনশ্রী বেশকিছু অসুখে ভুগছিলেন। আজ তিনি মারা গেছেন। আজই বাদ আসর তাকে মাদারীপুর দাফন করা হবে। 

সনি রহমান বলেন, ‘বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি উনি গত পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ, কিডনির সমস্যাসহ একাধিক ব্যাধি ছিল। তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। এক সন্তান রেখে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত