হামদর্দ পাবলিক কলেজের ২০২৫-২৬ সেশনের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর বাংলা মোটরে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের প্রধান কার্যালয় মিলনায়তনে এই ওরিয়েন্টেশন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক হামদর্দ বিশ্ববিদ্যালয় এবং হামদর্দ পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, সৎ ও যোগ্য মানুষ গড়ে তুলতে হামদর্দ পাবলিক কলেজ নিরন্তর চেষ্টা করছে। সেই চেষ্টায় বিপুল সফলতাও আমরা পেয়েছি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হামদর্দ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং, পরিকল্পনা ও উন্নয়ন এবং হামদর্দ পাবলিক কলেজের চেয়ারম্যান অধ্যাপক হাকিম কামরুন নাহার পলিন। বিজ্ঞপ্তি
