প্রথমবারের মতো পৃথক দেওয়ানি ও ফৌজদারি আদালত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম

দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতদিন জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং  জেলা জজ এই তিন পর্যায়ের বিচারকগণকে একইসঙ্গে  দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করতে হতো। একই বিচারকের ওপর এই দ্বৈত দায়িত্ব মামলাজট এবং বিচারিক দীর্ঘসূত্রতার একটি প্রধান কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। পৃথক দেওয়ানি ও ফৌজদারি আদালতের এ সিদ্ধান্তের ফলে মামলা পরিচালনার সময় বাঁচবে এবং দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি বহুলাংশে বৃদ্ধি পাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে আরও বলা হয়, দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ১৬ লাখ এবং ফৌজদারি মামলা প্রায় ২৩ লাখ। ফৌজদারি মামলার সংখ্যা দেওয়ানি মামলার তুলনায় বেশি হওয়া সত্ত্বেও ফৌজদারি বিচারককে উভয় ধরনের মামলা পরিচালনা করতে হয়। এর ফলে মামলা নিষ্পত্তির গতি হ্রাস পায় এবং মামলাজট বৃদ্ধি পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত