ফুটবল খেলায় হেরে বিজয়ী দলে ওপর হামলা, আহত ২০

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

জামালপুরে জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট খেলায় হামলার ঘটনা ঘটেছে। এসময় বিজয়ী দলের খেলোয়াড়সহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার জামালপুর সরকারি জিলা স্কুল মাঠে টুর্নামেন্ট শেষে হামলার এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে হামলার প্রতিবাদে পৌর শহরের তীরুথা বটতলা বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিজয়ী দল ও স্থানীয়রা।

স্থানীয় জানায়, পৌর শহরের পাথালিয়া এলাকার শাহজামাল (র.) উচ্চ বিদ্যালয় ও তিরুথা সত্য পীর উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল টুর্নামেন্ট চলছিল। একপর্যায়ে নির্ধারিত সময় গোল শূন্য খেলা শেষ হয়। পরে টাইব্রেকারে তিরুথা সত্য পীর উচ্চ বিদ্যালয়ের কাছে হযরত শাহজামাল (রহ.) স্কুল অ্যান্ড কলেজ পরাজিত হয়। এ সময় হযরত শাহজামাল (রহ.) স্কুল অ্যান্ড কলেজের পরাজিত শিক্ষার্থীর তিরুথা সত্য পীর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্য গুরুতর আহত দশম শ্রেণির শিক্ষার্থী মো.ইমনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে তীরুথা বটতলা বাজার এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা সড়ক অবরোধ করেন। পরে সদর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান  ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত