রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)
কর্র্তৃপক্ষের কার্যালয়ে গতকাল শুক্রবার বাংলাদেশ-ডেনমার্কের মধ্যে দ্বিতীয় যৌথ প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এপিএম টার্মিনালসের স্থানীয় অংশীদার হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। এ অনুমোদনকে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সভায় উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করে এবং স্বচ্ছতা, দক্ষতা ও উদ্ভাবনভিত্তিক প্রকল্প বাস্তবায়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। বক্তারা বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও শক্তিশালী স্থানীয় অংশীদারত্বই দীর্ঘ মেয়াদে টেকসই বন্দর পরিচালনার জন্য অপরিহার্য।
বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান নির্বাহী কর্মকর্তা, পিপিপি কর্র্তৃপক্ষ (প্রতিমন্ত্রী পদমর্যাদা), মোহাম্মদ ইউসুফ, সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ।
ডেনমার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিনা গান্দলোসে হ্যানসেন, স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডেনমার্ক, ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, রাষ্ট্রদূত, ডেনমার্ক দূতাবাস, ভাস্কর সেনগুপ্ত, হেড অব ইনভেস্টমেন্টস-ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা, এপিএম টার্মিনালস, পিটার বাস ব্রেডিয়াস, হেড অব ইনভেস্টমেন্টস-ইউরোপ, এপিএম টার্মিনালস, খালিদ মুস্তাফিজ গাফফার, কান্ট্রি ডিরেক্টর-পাবলিক অ্যাফেয়ার্স, মের্স্ক বাংলাদেশ প্রধান উপদেষ্টার কার্যালয়, পিপিপি
কর্র্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি
