নারায়ণগঞ্জে শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭ গাড়ির মালিকের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে এসব যানবাহনের অবৈধ হর্নও জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন দায়ের করেন। সিনিয়র সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
