স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৮ এএম

ফেনীর দাগনভূঞা উপজেলায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দাগনভূঞা পৌর এলাকার জগতপুর গ্রামের গফুর ভা-ারি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আলমগীর হোসেনের (৪৫) মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত স্ত্রী খালেদা ইয়াসমিনকে (৩২) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

নিহত আলমগীর হোসেন গফুর ভা-ারি বাড়ির আব্দুল গফুরের ছেলে। গত কয়েক বছর যাবৎ নানা কারণে পারিবারিক কলহের একপর্যায়ে নারায়ণগঞ্জে আরেকটি বিয়ে করেন আলমগীর। সেই থেকে তিনি ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। গত সোমবার রাতে আলমগীর বাড়িতে এলে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাগ্বিত-ার একপর্যায়ে স্ত্রী ইয়াসমিন তাকে কুপিয়ে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত