হাতিয়ায় হান্নান মাসুদ

ক্যাম্পাস ছেড়ে দেশের ভাগ্য উন্নয়নে এসেছি

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০৪ এএম

‘কথা ছিল আমার ক্যাম্পাসে থাকার। লেখাপড়া শেষে চাকরি করার। প্রকৃতি আমাকে ক্যাম্পাস থেকে বের করে আপনাদের সামনে নিয়ে এসেছে।’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ গত বুধবার রাতে নোয়াখালীর দ্বীপ হাতিয়ায় সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এক পূজাম-প পরিদর্শনে এসে এসব কথা বলেন।

মাসুদ বলেন, ‘আমার কখনো এ দেশে রাজনীতি করার কথা ছিল না। হাতিয়ায় নেতাগিরি করার ইচ্ছা ছিল না। প্রকৃতি কিংবা ভাগ্য আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আমার কথা ছিল ক্যাম্পাসে থাকার, পড়ালেখা শেষে চাকরি করার। সেই ক্যাম্পাস থেকে আমাকে বের হয়ে এখানে এসে আজ কথা বলতে হচ্ছে। এ দেশে রাজনৈতিক নেতৃত্ব ধান্দাবাজ ও চাঁদাবাজির নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তাই আমাদের হাল ধরতে হয়েছে। তারা সফল ও সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করলে নিজেদের মধ্যে হানাহানি, মারামারি না করে পরস্পরকে সহযোগিতা করলে আমাদের রাজনীতির মাঠে আসতে হতো না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত