ওড়িশায় ভারী বৃষ্টিতে ভূমিধসে নিহত ২

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:৩০ এএম

প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধসে ভারতের ওড়িশার গজপতি জেলায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার গজপতির জেলা প্রশাসকের বরাতে এনডিটিভি জানায়, মৃতদের মধ্যে ত্রিনাথ নায়েকের বাস বাসতিগুড়া গ্রাম পঞ্চায়েতে, আর লক্ষণ নায়েকের বাস মেরিপল্লী গ্রাম পঞ্চায়েতে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এ ঘটনায় শোক জানিয়েছেন এবং মৃত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি মূল্যায়নে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বাণিজ্য ও পরিবহনমন্ত্রীকে।

গজপতি ছাড়াও বাসতিগুড়া, উদয়গিরি থানা এলাকা এবং রায়াগাদা ও কোরাপুট জেলার একাধিক স্থানে ভূমিধস, জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটার খবর মিলেছে। ভারতের আবহাওয়া বিভাগ রাজ্যটির বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করার পর কর্র্তৃপক্ষ জানমাল রক্ষায় নানা পদক্ষেপ নেয়। তাতে প্রাণহানি ও আহতের সংখ্যা কম হয়েছে বলেই মনে করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত