মামলার আসামিকে কুপিয়ে ফেলে রাখা হয় রাস্তায়

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুরি, ছিনতাই চাঁদাবাজিসহ চার মামলার এজাহারভুক্ত আসামি আরমান হোসেন বিজয়কে (১৮) কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১২টায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত আরমান হোসেন বিজয় উপজেলার হাজীপুর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের শাহীন চৌধুরীর ছেলে।

জানা যায়, গত শুক্রবার মধ্যরাতে বেগমগঞ্জের একলাশপুর থেকে নিজ বাড়ি হাজীপুর যাওয়ার পথে চার-পাঁচজন দুর্বৃত্ত তার গতিপথ অবরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক জানান, যাকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন অপরাধের চারটি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ অপরাধীদের শনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত