বিএনপি কৃষকদের ফারমার্স কার্ড দেবে : টুকু

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:০৩ এএম

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘তারেক রহমান বলেছেন আগামী দিনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষকরা সব সেবা পাবেন।’

গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আগবিক্রমহাটীতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একদিক দিয়ে কৃষি উৎপাদনের সহযোগিতা পাবে, অন্যদিকে এই কৃষি দ্রব্যগুলো ন্যায্যমূল্যও পাবে।

খামারিরা স্বল্প সুদে ঋণও পাবে। প্রান্তিক পর্যায়ে এসব সেবাগুলোর কেউ উদ্যাগ নেয়নি ও দেয়নি। মানুষের কল্যাণের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। টাঙ্গাইলের প্রতিটি ইউনিয়নে এই সেবা দেওয়া হবে। আজ থেকে এটি শুরু হলো, আশা করছি এটি অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত