নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্র গুলি বোমা উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪৫ এএম

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইলে সড়কের পাশে পরিত্যক্ত জায়গা থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দুটি বোমা উদ্ধার করেছে র‌্যাব-১১। গত শনিবার রাত পৌনে ১২টায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানটি পরিচালনা করি। সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বাবুরাইল শেষ মাথা এলাকায় সড়কের পাশের খালি যায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও দুটি বোমা উদ্ধার করা হয়। পরে র‌্যাব হেডকোয়ার্টারের বম্ব ডিসপোজাল ইউনিট রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়। রাত আনুমানিক পৌনে ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে স্টেডিয়ামসংলগ্ন খালি যায়গায় বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করাসহ মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্ত চলছে। অস্ত্র, গুলি ও বোমাগুলো কারা সেখানে রেখে গেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত