প্রবাসীর স্ত্রীসহ ৬ মানব পাচারকারী আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪৮ এএম

কক্সবাজারের টেকনাফে ৬ মানব পাচারকারীচক্রের সদস্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। আটকরা হলেন, শামসুন্নাহার, রোহিঙ্গা হোসনে আরা, নুরুন্নিসা, মোহাম্মদ ইসমাইল, হারুন, ইউসুফ আলী। এ সময় কালু মিয়া ও হাশেম মোল্লাসহ আরও চার জন পালিয়ে যায়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক (২ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ৪ অক্টোবর অভিযানে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকা থেকে চক্রের ৬ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। তিনি জানান, বাড়ির মালিক মোছা. শামসুন্নাহার পাচার করে আনা লোকজনকে সাময়িকভাবে তার বাড়িতে লুকিয়ে রাখতেন। তারা মিয়ানমার থেকে লোকজনকে অবৈধভাবে পাচার করে এনে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যায় এবং মোটা অংকের অর্থের বিনিময়ে তাদের এফডিএমএন কার্ড পেতে সাহায্য করারও কাজ করে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত