শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৬ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খাইছড়া চা বাগানের লেকপাড় থেকে প্রায় ১২ ফুট লম্বা ও ২১ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

গতকাল রবিবার দুপুরে চা বাগানে কর্মরত চা শ্রমিকরা প্রথমে সাপটিকে দেখতে পায়। সাপ দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে বাগান ব্যবস্থাপককে বিষয়টি জানান। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

সজল জানান, উদ্ধারকৃত সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত