সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩১ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল দুপুরে ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত