শেরপুর সীমান্তে পাচারকারীসহ ২৪ জন আটক

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১২:২৪ এএম

অবৈধ পথে দালালচক্রের সহযোগিতায় ভারতে পাচারকালে পাচারকারী চক্রের ২ সদস্যসহ ২৪ জন শেরপুর সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) হলদীগ্রাম বিওপির সদস্যরা তাদের আটক করে। আটককৃত মানবপাচারকারী দলের সদস্যরা হলেন, মিলন হক (৩৫) ও মজনু মিয়া (৩৬)।

আটকৃতরা জানায়, তারা প্রত্যেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার জন্য দালালচক্রের সঙ্গে লেনদেন করে। তারা চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জানায়।

ঝিনাইগাতী থানার ওসি আল আমিন বলেন, আটক মানব পাচারকারী ২ জনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন আইন এবং অন্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত