নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তক্কারমাঠ এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মরদেহটি একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে যায়। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন টিম পরিচয় এবং হত্যার রহস্য উদঘাটনের জন্য আলামত সংগ্রহ করে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।
