সাবেক মন্ত্রী মোকতাদিরের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:২৪ এএম

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অপরাধে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার স্ত্রী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের বিরুদ্ধে সম্পদের নোটিস দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়, সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকা মূল্যের সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখেন। এ ছাড়া তার নামে ৬ ব্যাংকের ৮টি হিসাবে ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৫৩ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। দুদকের অনুসন্ধানে এসব তথ্য-প্রমাণ পাওয়ায় সংস্থাটির উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে একটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত